১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকাও ‘অস্বাস্থ্যকর’ বাতাসে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 102

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও নগরায়ণের প্রভাবে ক্রমেই বেড়ে চলেছে বায়ুদূষণ। দক্ষিণ এশিয়ার বড় শহরগুলো এর ভয়াবহ প্রভাবের মুখে পড়েছে সবচেয়ে বেশি। সর্বশেষ পরিমাপে দেখা গেছে, ভারতের রাজধানী দিল্লি আবারও বায়ুদূষণে বিশ্বে শীর্ষে উঠেছে, আর বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থাও ভালো নয়—শহরটির বাতাস এখনও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৫৪ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir) প্রকাশিত তথ্য অনুযায়ী, দিল্লির একিউআই (AQI) স্কোর ছিল ৪৮৯, যা ‘ঝুঁকিপূর্ণ’ মাত্রার বায়ুদূষণ নির্দেশ করে। পাকিস্তানের লাহোর ২৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে এবং করাচি ১৮২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

আরও পড়ুন : আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

অন্যদিকে, ঢাকার একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ১২৫, যা ‘ঝুঁকিপূর্ণ গ্রুপের জন্য অস্বাস্থ্যকর’ স্তরের মধ্যে পড়ে। বৃষ্টির কারণে সাম্প্রতিক সময়ে ঢাকার বাতাস কিছুটা উন্নতি করলেও এখনো শ্বাসকষ্টজনিত ঝুঁকি থেকে মুক্ত নয় শহরবাসী।

বিশেষজ্ঞরা জানান, ১০১ থেকে ১৫০ পর্যন্ত একিউআই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক, অসুস্থ ও শ্বাসযন্ত্রজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের ঘরের বাইরে কাজ সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্যমতে, বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারায়। এর মধ্যে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের সংক্রমণজনিত মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেশি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকাও ‘অস্বাস্থ্যকর’ বাতাসে

সর্বশেষ আপডেট : ১১:০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫