সরকারি চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ৯ জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে রয়েছেন দুইজন সিনিয়র সচিব এবং সাতজন সচিব। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান; সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান এবং শফিউল আজিম।
আরও পড়ুন : নির্বাচনী প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সচিব
উল্লেখ্য, তারা সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বিভিন্ন সময়ে ওই পদে নিয়োজিত হন।
প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী, তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে অবসর প্রদান করা হয়েছে। তারা নিয়ম অনুযায়ী অবসর-সংক্রান্ত সকল সুবিধা পাবেন। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
ঢাকা ডেস্ক 









