১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 158

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৮২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ২৪৯ জনের মৃত্যু হলো। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত) নতুন করে ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৭৯১।

মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন রাজশাহী বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন ঢাকা দক্ষিণ সিটির। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৫.৩ শতাংশই পুরুষ। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২১ থেকে ২৫ বছর বয়সীদের সংখ্যা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৭:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫