০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আফগানিস্তানের ‌ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি থাকা উচিত নয় : রাশিয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 125

ছবি : সংগৃহীত

আফগানিস্তানকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখা উচিত এবং এর ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি থাকা উচিত নয়—এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়া।

শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানভিত্তিক মেহর নিউজ।

রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা এসভিআর -এর পরিচালক সের্গেই নারিশকিন শুক্রবার (১৭ অক্টোবর) সামারকান্দে সিআইএস সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈঠকের ফাঁকে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আফগানিস্তান সবসময় আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। রাশিয়ার অবস্থান হলো, দেশটি যেন স্বাধীন থাকে এবং তার ভূখণ্ডে কোনো সামরিক ঘাঁটি না থাকে। এটি কেবল আঞ্চলিক রাষ্ট্রগুলোর জন্যই নয়, বরং আফগান জনগণের স্বার্থেও জরুরি।’

তিনি আরও বলেন, রাশিয়া মনে করে, আফগানিস্তানের সঙ্গে খোলামেলা, সমান মর্যাদার সংলাপ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা বজায় রাখা প্রয়োজন। বর্তমানে পারস্পরিকভাবে লাভজনক অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি।

নারিশকিন বলেন, ‘আমরা অন্য দেশগুলোকেও একই পদক্ষেপ নিতে আহ্বান জানাই। কারণ একমাত্র যৌথ উদ্যোগের মাধ্যমেই আফগানিস্তানে প্রকৃত শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে আনা সম্ভব।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আফগানিস্তানের ‌ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি থাকা উচিত নয় : রাশিয়া

সর্বশেষ আপডেট : ০৩:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫