১২:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 175

সারা দেশে ক্রমবর্ধমান গরমের পর এবার আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি দেশের প্রায় সব অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত ঘটাতে পারে।

সোমবার (২০ অক্টোবর) বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে শক্তিশালী এই বৃষ্টিবলয়। এটি ২৪ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে এবং দেশের বৃহৎ অংশে প্রভাব ফেলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিডব্লিউওটি জানায়, “বৃষ্টিবলয় ‘আঁখি’ অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের অধিকাংশ জেলায় বৃষ্টি হতে পারে, কিছু এলাকায় তা অতি ভারি বৃষ্টিতে রূপ নিতে পারে।”

আরও পড়ুন : যে কারণে খুন হন জবি ছাত্রদল নেতা জুবায়েদ

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ক্রমে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “মঙ্গলবার পর্যন্ত গরমের তীব্রতা অব্যাহত থাকবে। তবে বুধবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে এবং শুক্র ও শনিবারের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।”

বৃষ্টিবলয় আঁখি, বাংলাদেশ আবহাওয়া, বিডব্লিউওটি, আবহাওয়া অধিদপ্তর

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

সর্বশেষ আপডেট : ০৩:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫