১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মোদিকে এবার ট্রাম্পের মহাবিপদের হুঁশিয়ারি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 104

ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে মোদি সরকার, এমন ইঙ্গিত পেয়ে এবার মোদির জন্য মহাবিপদেরই হুঁশিয়ারি দিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 

স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, রুশ তেল কেনা বন্ধ না করলে ভারত ভারতীয় পণ্যের ওপর আরও ‘বড় ধরনের শুল্ক’ আরোপ করা হবে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের কারণে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এনডিটিভির। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (১৯ অক্টোবর) রাতে এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাদিক ভারতের ওপর শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের কাছে জানতে চাইলে জবাবে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না।

কিন্তু, ভারত সরকার দাবিটি অস্বীকার করছে বলে ট্রাম্পকে জানানো হলে তিনি বলেন, সেটা আমি জানি না। তারা যদি এটা বলতে চায়, তাহলে বিশাল শুল্ক দিতে হবে।

এরই মধ্যে ভারতীয় রপ্তানিপণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। টেক্সটাইল থেকে শুরু করে ওষুধশিল্পসহ বিভিন্ন খাতে এই উচ্চ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প বলেছেন, ভারত রুশ তেল আমদানি বন্ধ না করলে এই শুল্ক বহাল থাকবে, এমনকি আরও বাড়তেও পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মোদিকে এবার ট্রাম্পের মহাবিপদের হুঁশিয়ারি

সর্বশেষ আপডেট : ০২:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫