১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 103

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রবিবার (১৯ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে আগুন লাগার ঝুঁকি কমাতে হবে। বিশেষ করে অফিস বা শ্রেণিকক্ষ ত্যাগের আগে বৈদ্যুতিক সুইচ, এসি এবং অন্যান্য যন্ত্রের প্লাগ বিচ্ছিন্ন করতে হবে।

আরও পড়ুন : আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা যুগল বান্দরবান থেকে গ্রেফতার

অধিদপ্তর জানিয়েছে, এই সচেতনতা ও নিয়মিত তদারকির মাধ্যমে অগ্নিকাণ্ডের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। নির্দেশনাটি ইতোমধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, আঞ্চলিক অফিস, জেলা ও উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি অক্টোবর মাসেই রাজধানীর মিরপুর, চট্টগ্রামের ইপিজেড এলাকা এবং ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে একাধিক অগ্নিকাণ্ড ঘটে, যাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অগ্নি-নিরাপত্তা জোরদারে এ পদক্ষেপ নিয়েছে মাউশি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

সর্বশেষ আপডেট : ০১:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫