১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যাত্রাবাড়ীতে সিআইডি সদস্যকে ছুরি মেরে ফোন-মানিব্যাগ ছিনতাই

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 115

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত পুলিশ সদস্যের নাম মো. রাসেল মিয়া (৩১)। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কনস্টেবল হিসেবে কর্মরত এবং বর্তমানে সংস্থার প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায়। আহত রাসেল মিয়ার বাড়ি ওই এলাকার রইস নগরে।

প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম জানান, তিনি রাসেল মিয়ার পাশের বাসায় ভাড়া থাকেন। সকালে সাড়ে ৫টার দিকে রাসেল মোটরসাইকেলযোগে অফিসে যাচ্ছিলেন। পথে তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে ছুরি দিয়ে হাতে আঘাত করে। এরপর তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

আরও পড়ুন : যে কারণে খুন হন জবি ছাত্রদল নেতা জুবায়েদ

পরবর্তীতে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “ভোরে আহত অবস্থায় সিআইডির সদস্য রাসেল মিয়াকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তে অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যাত্রাবাড়ীতে সিআইডি সদস্যকে ছুরি মেরে ফোন-মানিব্যাগ ছিনতাই

সর্বশেষ আপডেট : ১২:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫