১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী, যা জানালেন মির্জা ফখরুল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 70

ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন,আগামী নির্বাচনে দেশের জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী পদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।

গত ১০ অক্টোবর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সঙ্গে একান্ত সাক্ষাতকারে এ কথা জানান বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন, তাহলে তো তিনি হবেন। তার অনুপস্থিতিতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান হবেন। এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই।’

নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা নিয়ে তিনি বলেন, ‘যথেষ্ট আস্থা আছে। আমরা এখন পর্যন্ত যা দেখেছি, আমি মনে করি যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে।’

নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘প্রোপাগান্ডা শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে—‘বিএনপি প্রস্তুত নয়’, ‘বিএনপিতে ক্যান্ডিডেট নেই’, ‘এখনো ক্যাম্পেনই শুরু করতে পারেনি’। এগুলো ঠিক না। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপি ক্ষমতায় গেলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী, যা জানালেন মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট : ০৬:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫