১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন 

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 106

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল (শুক্রবার, ১৭ অক্টোবর) সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। আসল জুলাই যোদ্ধারা এমনটা করতে পারে না।

শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন–এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। 

দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্যদিয়ে চূড়ান্ত হওয়া বহুল কাঙ্ক্ষিত ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয়েছে গতকাল শুক্রবার। এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে স্বাক্ষরিত হয় এ সনদ।

জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। তবে, মতভিন্নতার কারণে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) পাঁচটি দল এ সনদে স্বাক্ষর করেনি।

এ ব্যাপারে সালাহউদ্দিন আহমেদ বলেন, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। সনদে স্বাক্ষরের সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে। আশা করি, এনসিপিসহ বাকি দলগুলো সনদের স্বাক্ষর করবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন 

সর্বশেষ আপডেট : ০২:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫