১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপির নীতিগত সমর্থন: তারেক রহমান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 125

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দলটি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।

শনিবার সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, “সম্মানিত শিক্ষকদের অনেকে চাকরি জাতীয়করণ এবং আরও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি তুলেছেন। বেসরকারি শিক্ষকদের মধ্যেও আরও কিছু ন্যায্য দাবি রয়েছে, যেগুলোর সঙ্গে বিএনপি সম্পূর্ণভাবে নীতিগতভাবে একমত।”

আরও পড়ুন : সরকারি হাসপাতালে বিনামূল্যে করা যাবে ডেঙ্গু পরীক্ষা

তিনি আরও যোগ করেন, “বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন শিক্ষকদের বেশিরভাগ দাবিই পূরণ হয়েছে—এটি শিক্ষকরাই স্বীকার করেছেন। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে জাতীয় উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব নয়।”

তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন, ক্ষমতায় এলে বিএনপি রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ, জাতীয়করণ ও আর্থিক সুবিধা বৃদ্ধি বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপির নীতিগত সমর্থন: তারেক রহমান

সর্বশেষ আপডেট : ০২:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫