১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সরকারি হাসপাতালে বিনামূল্যে করা যাবে ডেঙ্গু পরীক্ষা

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:৫৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 101

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই সেবা আগামী ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত চালু থাকবে বলে জানা গেছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হাসপাতালের জরুরি, আন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশনকৃত রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে এই পরীক্ষা করাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শপত্র বা প্রেসক্রিপশন জমা দিতে হবে। অর্থ বিভাগও এ উদ্যোগে সম্মতি জানিয়েছে।

আরও পড়ুন : জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে কারণে যায়নি এনসিপি

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, জ্বরের প্রথম পাঁচ দিনের মধ্যে এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা ডেঙ্গু শনাক্তে সবচেয়ে কার্যকর, এবং এই উদ্যোগ সাধারণ মানুষকে দ্রুত পরীক্ষার মাধ্যমে চিকিৎসা নিতে উৎসাহিত করবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চালুর সিদ্ধান্ত সময়োপযোগী, যা সংক্রমণ শনাক্তকরণ ও নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কয়েক লাখ ছাড়িয়েছে, প্রতিদিনই বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে সরকারের এই উদ্যোগকে নাগরিক স্বাস্থ্য নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সরকারি হাসপাতালে বিনামূল্যে করা যাবে ডেঙ্গু পরীক্ষা

সর্বশেষ আপডেট : ০১:৫৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫