০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রতিশ্রুতি রক্ষায় বন্ধুকে বাসর ঘরে পাঠালেন বর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 172

নেত্রকোনার মদন উপজেলায় এক অদ্ভুত ঘটনায় ‘বন্ধুত্বের প্রতিশ্রুতি’ রাখতে গিয়ে বর নিজের পরিবর্তে বন্ধুকে পাঠিয়েছেন বাসরঘরে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, আর নববধূ বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগাঁও গ্রামের মৃত আবু ঢানের ছেলে কেনতু মিয়ার সঙ্গে পাশের ইউনিয়নের এক তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয় ২৫ সেপ্টেম্বর। কিন্তু বিয়ের রাতে কেনতু মিয়া নিজের ঘনিষ্ঠ বন্ধু শরিফকে বাসরঘরে পাঠান— কথিতভাবে বন্ধুত্বের এক ‘প্রতিশ্রুতি’ রক্ষার জন্য।

নববধূ এতে তীব্র আপত্তি জানালে ঘটনার সূত্রপাত ঘটে। প্রথমে বিষয়টি পারিবারিকভাবে গোপন রাখার চেষ্টা হলেও পরে তা ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। বর্তমানে নববধূ লোকলজ্জায় নিজের বাবার বাড়িতে রয়েছেন।

আরও পড়ুন : না ফেরার দেশে ১০১ বছর বয়সী জাপানের সাবেক প্রধানমন্ত্রী

স্থানীয়রা জানান, দুই বন্ধুর মধ্যে ঈদের সময় এক ধরনের ব্যক্তিগত প্রতিশ্রুতি হয়েছিল। শরিফের আগের বিয়ের সময় কেনতু মিয়াকে তার নববধূর সঙ্গে বাসর যাপনের সুযোগ দিয়েছিলেন শরিফ। এবার কেনতু সেই প্রতিশ্রুতি ফেরত দিতে গিয়ে নিজের নববধূর ঘরে বন্ধুকে পাঠান।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়া বলেন, “ঘটনাটি সত্য। এ নিয়ে একাধিকবার গ্রাম্য বৈঠক হয়েছে, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি।”

প্রতিবেশীরা ঘটনাটিকে ‘সমাজবিরোধী ও লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। কেনতু মিয়া ফোনে জানান, “বিষয়টি মীমাংসা হয়েছে,”— তবে বিস্তারিত জানতে চাইলে তিনি সংযোগ কেটে দেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, “এমন ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রতিশ্রুতি রক্ষায় বন্ধুকে বাসর ঘরে পাঠালেন বর

সর্বশেষ আপডেট : ১১:০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫