১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজকের আবহাওয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 74

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে রাজধানী ঢাকায় আকাশে হালকা মেঘের উপস্থিতি দেখা গেছে। তবে সারাদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই— জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা প্রকাশিত ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজকের দিনে আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা, তবে আবহাওয়া থাকবে সম্পূর্ণ শুষ্ক। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আরও পড়ুন : পাকিস্তানের বিমান হামলায় কান্দাহারে নিহত ৪০ জন

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে শুক্রবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা নাগাদ ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য সব অঞ্চলে আবহাওয়া থাকবে আংশিক মেঘলা ও শুষ্ক।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজকের আবহাওয়া

সর্বশেষ আপডেট : ০৮:৫৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫