১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, ১২০ ঘণ্টার পূর্বাভাস প্রকাশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৩৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • 103

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ অক্টোবরের মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। শুক্রবার সকালে প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় এই দুই বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন : জুলাই যোদ্ধাদের দাবি মেনে সনদের অঙ্গীকারনামার ৫ নম্বর দফা সংশোধন

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানায় সংস্থাটি।

রাতের তাপমাত্রা সারা দেশেই প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, ১২০ ঘণ্টার পূর্বাভাস প্রকাশ

সর্বশেষ আপডেট : ০৪:৩৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫