১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তিন দফা দাবিতে সংসদ ভবনের গেটে জুলাই যোদ্ধাদের অবস্থান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • 127

জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র ও জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের গেটে অবস্থান নিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ১২ নম্বর গেটের সামনে অবস্থান নেন। এর আগে সংগঠনের সদস্যরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেন।

আরও পড়ুন : জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি

‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামের সংগঠনের পক্ষ থেকে জানানো তিনটি দাবির মধ্যে রয়েছে—

  • জুলাই অভ্যুত্থানে আহতদের ‘জুলাই আহত বীর’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান,
  • আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা,
  • এসব দাবি জুলাই জাতীয় সনদ–২০২৫–এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করা।

অবস্থানে থাকা আহত জুলাই যোদ্ধা জিহাদ হাসান বলেন, “সনদের ৫ম ধারায় বলা হয়েছে, জুলাইয়ে সংঘটিত সব হত্যাকাণ্ডের উল্লেখ থাকবে। কিন্তু ‘সব হত্যাকাণ্ড’ বলতে ঠিক কোনগুলো বোঝানো হয়েছে, তা স্পষ্ট নয়। শহীদ পরিবারের মতো আহতদেরও সহায়তা ও নিরাপত্তা তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।”

তিনি আরও জানান, তাদের আপত্তির বিষয় কমিশনকে জানানো হলেও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তাই বিষয়টি বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও তুলেছেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। পরিবর্তন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জুলাই যোদ্ধারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তিন দফা দাবিতে সংসদ ভবনের গেটে জুলাই যোদ্ধাদের অবস্থান

সর্বশেষ আপডেট : ০১:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫