০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে সেনা ও নৌবাহিনী যোগ দিয়েছে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 107

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও মাঠে নেমেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ‘আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানার আটতলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিচের দুটি ফ্লোরেও ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দুপুর ২টা ১০ মিনিটের দিকে খবর পাওয়ার পরপরই ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় সেনা ও নৌবাহিনীর সদস্যরাও সহায়তা কার্যক্রমে যুক্ত হন।

আরও পড়ুন : চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

প্রাথমিকভাবে জানা গেছে, কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে উৎপাদন করা হতো, যেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, ভবনের ৬ ও ৭ তলা থেকে ধোঁয়ায় আটকে পড়া ২৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “ভবনের ভেতরে আর কেউ আটকা নেই বলে আমরা নিশ্চিত হয়েছি।”

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনী একযোগে কাজ করছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চট্টগ্রাম ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে সেনা ও নৌবাহিনী যোগ দিয়েছে

সর্বশেষ আপডেট : ০৭:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫