১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বায়ুদূষণের শীর্ষে কঙ্গোর কিনশাসা, ঢাকার অবস্থান কত?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 91

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে দেওয়া তথ্যানুযায়ী, ২৭৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা।

এ ছাড়া ২৬২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, ২১১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং ১৭২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কোলকাতা শহর।

১৭০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর দূষণের দিক থেকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

কিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বায়ুদূষণের শীর্ষে কঙ্গোর কিনশাসা, ঢাকার অবস্থান কত?

সর্বশেষ আপডেট : ০৯:৫০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫