০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ব্যাগ তেকে তরুণীর মরদেহ উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • 130

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাইকাটেক সেতুর পাশের রাস্তা থেকে স্কচটেপ মোড়ানো একটি ব্যাগ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে মোগরাপাড়া ইউনিয়নের আমতলা এলাকার বাসিন্দা সায়মা আক্তার মীম (১৮) নামে এক নারী গত শুক্রবার নিখোঁজ হন। স্বজনের মতে, কাইকাটেক সেতুর পাশে উদ্ধার হওয়া মরদেহটি মীমের হতে পারে। তবে পরিবারের সদস্যরা শতভাগ নিশ্চিত হতে পারেননি।

নিখোঁজ সায়মা আক্তার মীম পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটে ছিলেন এবং মোগরাপাড়া চৌরাস্তার ’কলাপাতা বার্গার কিং’-এ কাজ করতেন।

সোনারগাঁ থানার ওসি রাশেদুল হাসান খান বলেন, ‘মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে অন্তত তিন দিন আগে। মরদেহটি গুমের উদ্দেশ্যে হাত-পা বেঁধে পলিথিনে মুড়িয়ে স্কচ টেপ পেঁচিয়ে ট্রাভেল ব্যাগে ভরে নদীতে ফেলার চেষ্টা করা হয়েছিল। তবে ব্যাগটি পানিতে না পড়ে ঢালে আটকে থাকে। পুলিশ মরদেহের পরিচয় ও জড়িতদের শনাক্তে কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জে ব্যাগ তেকে তরুণীর মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট : ০১:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫