১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • 126

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী গাজা সিটির দুটি পৃথক স্থানে গুলি চালিয়েছে। এতে নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটি হয়ে নিজ নিজ বাড়িতে ফেরার পথে নিহতরা এই হামলার শিকার হন। খবর আলজাজিরার।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিহতদের গাজার আল আহলি ও আল নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের বিবৃতিতে দাবি করেছে, নিহতরা সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন এবং সন্দেহভাজন হিসেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

এর আগে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গত ১৩ অক্টোবর হামাস ২০ জন ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েল গুরুতর সাজাপ্রাপ্ত বন্দিসহ ১ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯

সর্বশেষ আপডেট : ১২:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫