১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে বাসের ধাক্কায় ক্রিকেটার আশরাফুল নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • 66

রাজধানীর পুরান ঢাকায় সোমবার (১৩ অক্টোবর) সকালে বাসের ধাক্কায় ক্রিকেটার আশরাফুল ইসলাম আশিক (২০) নিহত হয়েছেন। এ সময় একজন যুবক আহত হয়েছেন।

নিহত আশিক চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির হয়ে খেলতেন। তিনি একজন ওপেনার ব্যাটসম্যান ছিলেন এবং ঢাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক পর্যায়ের ছাত্র ছিলেন।

তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোখলেছুর রহমান গাজীর ছেলে।

জানা গেছে, আশিক তার এক খালাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পুরান ঢাকার বাবুবাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও বিসিবির প্রশিক্ষক শামীম ফারুকী জানান, আশিক শামীম পাটোয়ারীর মতো একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার হওয়ার পথে ছিলেন। আশিক জেলা ও বিভাগীয় পর্যায়ে দক্ষতার সঙ্গে কয়েকটি ম্যাচ খেলে ইতোমধ্যেই প্রশংসা পেয়েছিল। তিনি একজন উদীয়মান ক্রিকেটার ছিলেন এবং ভবিষ্যৎ নিয়ে অনেক সম্ভাবনা রাখতেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে বাসের ধাক্কায় ক্রিকেটার আশরাফুল নিহত

সর্বশেষ আপডেট : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫