সারাদেশে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজেসহ ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা হবে একক প্রশ্নপত্রে।
রবিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, গতকাল (১১ অক্টোবর)এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডা. নাজমুল হোসেন বলেন, বৈঠকের সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত, এক দিনে, এক প্রশ্নে মেডিক্যাল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এখন কিছু টেকনিক্যাল বিষয় আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি।
একই দিনে, একই প্রশ্নে পরীক্ষা হলে কারা মেডিক্যাল আর কারা ডেন্টালে সুযোগ পাবে প্রশ্নের জবাবে ডা. নাজমুল হোসেন বলেন, এই বিষয়গুলো এখনো আলোচনা হয়নি। বিষয়গুলো আমরা দেখছি, কিভাবে কি করা যায়।
ঢাকা ডেস্ক 









