০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হজের নিবন্ধনের সময় বাড়বে কি না যা জানালেন ধর্ম উপদেষ্টা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • 97

ছবি : সংগৃহীত

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছে, হজের নিবন্ধনের সময় বাড়বে কি না তা জানা যাবে মঙ্গলবার (১৪ অক্টোবর)। এদিন সৌদি সরকারের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা এ কথা জানান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।

হজের নিবন্ধনের সময় বাড়বে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, হজযাত্রী নিবন্ধনের সময় ১২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ছিল। এ সময় পর্যন্ত ৫৯ হাজার ৮৫৯ জন নিবন্ধিত হয়েছেন। এরপর নিবন্ধন বন্ধ রয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) সৌদি সরকারের সঙ্গে আমাদের বৈঠক হবে। এই বৈঠকে হয়তো তারা আমাদের কাছে জানতে চাইবেন কতজন নিবন্ধিত হয়েছেন, কতজনের ভাউচার হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা আশাবাদী, সময় একটু বাড়তে পারে যদি ওনারা অ্যালাও করেন। আমরা তাদের সময় বাড়ানোর জন্য অনুরোধ করবো।

খালিদ হোসেন বলেন, সময় বাড়বে কি না সেটি সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে আমরা বুঝতে পারবো।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হজের নিবন্ধনের সময় বাড়বে কি না যা জানালেন ধর্ম উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ০৪:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫