১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • 129

দীর্ঘদিনের দাবি আদায়ে আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। রোববার (১২ অক্টোবর) রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর আন্দোলনকারীরা শহীদ মিনারে জড়ো হয়ে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশে উন্নীতকরণসহ তিন দফা দাবি জানিয়ে কর্মবিরতির ঘোষণা দেন।

শিক্ষকদের দাবিগুলো হলো—
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ নির্ধারণ,
শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের প্রজ্ঞাপন দ্রুত জারি,
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি।

আরও পড়ুন : সোমবার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকদের অনেকেই বলেন, ন্যূনতম বেতনে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। মাদরাসার শিক্ষকরা মাত্র ৯ হাজার ৩০০ টাকা, আর স্কুলের শিক্ষকরা প্রায় ১২ হাজার ৫০০ টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, “আমাদের ওপর লাঠিপেটা করা হয়েছে, তবু আমরা পিছু হটব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের কোনো এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলবে না।”

রাতভর শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা জানান, এটি শুধু ভাতা নয়—একটি সম্মান ও ন্যায্য জীবনের লড়াই। তারা সরকারের প্রতি দ্রুত দাবি পূরণের আহ্বান জানিয়েছেন, যাতে শিক্ষাঙ্গনে স্বাভাবিকতা ফিরে আসে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

সর্বশেষ আপডেট : ০৮:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫