০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • 91

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলমান কর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে।

তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

আরও পড়ুন : এবারের নির্বাচনে আমরা দেখাতে চাই আইনের শাসন কাকে বলে: সিইসি

জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার নেতাদের মুক্তি, মব ভায়োলেন্স বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করে শুরু হয় সমাবেশ। এতে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন, ফলে কাকরাইল এলাকায় জনসমাগমে চাপ বাড়ে।

এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি আরও অবনতির দিকে না যায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণ

সর্বশেষ আপডেট : ০৪:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫