০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 135

বাংলা সাহিত্যজগতের প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক মনজুরুল ইসলাম গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ৫ অক্টোবর তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।

আরও পড়ুন : গাজায় যুদ্ধবিরতি কার্যকর, ঘরে ফেরার পথ ধরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেটে জন্ম নেওয়া সৈয়দ মনজুরুল ইসলাম একাধারে কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন। তাঁর সৃজনশীল লেখনী ও সাহিত্যচর্চা বাংলা সাহিত্যে এনেছে নতুন দিগন্ত।

সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৯৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০১৬ সালে কাজী মাহবুবুল্লাহ পুরস্কার এবং ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন।

সহকর্মী, শিক্ষার্থী ও সাহিত্য অনুরাগীদের কাছে তিনি ছিলেন এক প্রেরণার নাম। তাঁর মৃত্যুতে সাহিত্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

সর্বশেষ আপডেট : ০৫:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫