১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীর বাজারে সবজির দাম চড়া, অস্বস্তিতে ক্রেতারা

  • আল-আমিন আলো
  • সর্বশেষ আপডেট : ১১:৫৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 83

ছবি : সংগৃহীত

টানা বেশকিছুদিন যাবত রাজধানীর বাজারে সবজির দাম উচ্চ পর্যায়ে স্থির রয়েছে। শুধু মাত্র পেঁপে ছাড়া সব সবজির দাম ৮০ থেকে ১০০ এর ঘরে। আর এতো উচ্চ দামে সবজি কিনতে গিয়ে বিপাকে পড়ছেন স্বল্প আয়ের ক্রেতারা।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির বাড়তি দাম দেখা গেছে।

আজকের বাজারে প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায় বেগুন (গোল) প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, মুলা প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি চিচিঙ্গা ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৩০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি (ছোট) প্রতি পিস ৬০ টাকা, গাজর প্রতি পিস ১৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর জিগাতলা বাজারে বাজার করতে এসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের (বিএনএমপিসি) শিক্ষিকা ফারহানা সুলতানা পাপড়ি বলেন, বাজারে সবজির দাম খুবই চড়া। প্রতিটি সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকার ঘরে। সবসময় এতো চড়া দামে সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে।

দীর্ঘদীন ধরে সবজির বাজারের চলমান এই অস্থিরতা দূর করতে এবং বাজারের কালো সিন্ডিকেট নিয়ন্ত্রনে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই শিক্ষিকা।

রামপুরায় সবজি বিক্রেতা রওশন আলী বলেন, টানা কয়েকদিন ধরে বৃষ্টির কারণে খেত ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাবে আরো কিছুটা দাম বেড়েছে সবজির। এছাড়া বেশিরভাগ সবজির মৌসুম শেষ হওয়ায় সেই সবজিগুলোর দাম বাড়তে যাচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর বাজারে সবজির দাম চড়া, অস্বস্তিতে ক্রেতারা

সর্বশেষ আপডেট : ১১:৫৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫