১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১৫ অক্টোবর স্বাক্ষর হবে জুলাই সনদ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 97

আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। ঐতিহাসিক এই আয়োজনের নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিশন জানিয়েছে, অনুষ্ঠানে দেশের প্রধান রাজনৈতিক দল ও জোটগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সনদ স্বাক্ষরের তারিখ ও প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা এবং এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন : দেশের সব বিমানবন্দরে সাইবার সতর্কতা জারি

কমিশন জানিয়েছে, বিগত কয়েক দফা বৈঠকে বিশেষজ্ঞ, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত সংগ্রহ করা হয়েছে। এসব মতামতের ভিত্তিতে সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করে শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, মো. এমদাদুল হক, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রণীত জুলাই সনদ দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের একটি সম্ভাব্য রূপরেখা হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৫ অক্টোবর স্বাক্ষর হবে জুলাই সনদ

সর্বশেষ আপডেট : ০৭:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫