১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 76

রাজধানী মালিবাগের শম্পা জুয়েলারি নামে একটি শপিং মলের দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিং মলে এই চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল এই সোনা চুরি করে।

শম্পা জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো সোনার জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকি সোনা ছিল। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিল। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। একপর্যায়ে সকালের দিকে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

সর্বশেষ আপডেট : ১২:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫