১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ থেকে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 139

ছবি : সংগৃহীত

সবশেষ মঙ্গলবার (৭ অক্টোবর) ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দর। বুধবার (৮ অক্টোবর) থেকে নতুন এই দামে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলবে।

এর আগে সবশেষ সোমবার (৬ অক্টোবর) ভরিতে এক লাফে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭২৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস। দেশের বাজারে যা এতদিন ছিল এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।

এদিকে মঙ্গলবার স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৫৪ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ থেকে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত?

সর্বশেষ আপডেট : ০১:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫