বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ৩ ভোটে (৩০-২৭ )জাপানের প্রতিনিধি রাষ্ট্রদূত টেকহিরো কানোকে হারিয়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হন।
নির্বাচনের প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল, তবে শেষ পর্যায়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
প্যারিস ও ঢাকার কূটনীতিকরা খন্দকার তালহার সভাপতি নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
কূটনীতিকরা জানান, ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতির পদে ভোটে বাংলাদেশের সঙ্গে জাপান, ভারত ও উত্তর কোরিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা পেয়েছেন ৩০ ভোট। অন্যদিকে, জাপানের প্রতিনিধি রাষ্ট্রদূত টেকহিরো কানোকে পেয়েছেন ২৭ ভোট। বাংলাদেশ তিন ভোটে জাপানকে হারিয়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হয়েছে।
ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশনটি শুরু হবে চলতি বছরের ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। সম্মেলনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে ১৩ নভেম্বর।
ইউনেস্কোর সদস্য হওয়ার পর এই প্রথম মর্যাদাপূর্ণ ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এই জয় বাংলাদেশের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য ও সাংস্কৃতিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
ঢাকা ডেস্ক 









