উত্তর প্রদেশের সীতাপুরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় এক ব্যক্তি দাবি করেছেন, তার স্ত্রী রাতে সাপে রূপ নেয় এবং তাকে ভয় দেখায়।
মাহমুদাবাদ তহসিলের লোধাসা গ্রামের বাসিন্দা মেরাজ নামের ওই ব্যক্তি গত ৪ অক্টোবর জেলা প্রশাসকের কাছে হাজির হয়ে এই অদ্ভুত অভিযোগ জানান। তিনি বলেন, তার স্ত্রী নাসিমুন মানসিকভাবে অস্থির এবং প্রতি রাতে নিজেকে “নাগিন” সাজিয়ে হিসহিস শব্দ করেন, এতে তিনি আতঙ্কে থাকেন।
মেরাজের অভিযোগ, তিনি বহুবার স্থানীয় থানায় অভিযোগ করেও কোনো সাহায্য পাননি। শেষ পর্যন্ত তিনি জেলা প্রশাসনের ‘সমাধান দিবস’ অনুষ্ঠানে গিয়ে বিষয়টি তুলে ধরেন।
ঘটনাটি শুনে উপস্থিত কর্মকর্তারা প্রথমে হতবাক হয়ে যান। পরে জেলা প্রশাসক পুলিশকে ঘটনাটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
আরও পড়ুন : জানা গেল কবে প্রকাশিত হতে পারে এইচএসসি পরীক্ষার ফল
সীতাপুর পুলিশের একজন কর্মকর্তা জানান, “অভিযোগটি আমরা পেয়েছি, বিষয়টি তদন্তাধীন।”
আলাদা ঘটনায়: পরকীয়ার সন্দেহে স্ত্রীর নাক কেটে দিল স্বামী
এর আগে মধ্যপ্রদেশের গ্বালিয়রে এক ব্যক্তি পরকীয়ার সন্দেহে নিজের স্ত্রীর নাক কেটে দেন। ৩৫ বছর বয়সী ওই নারী বর্তমানে আলাদা থাকেন এবং স্থানীয় একটি দুগ্ধ কারখানায় কাজ করেন।
ঘটনাটি ঘটে হোটেল ফ্লিনের কাছে, যখন ওই নারী কাজে যাচ্ছিলেন। তখন তাঁর স্বামী সেখানে উপস্থিত হয়ে প্রথমে গালাগাল করেন এবং পরে ছুরি দিয়ে নাক কেটে দেন। এরপর তিনি হুমকি দিয়ে পালিয়ে যান। পুলিশ জানায়, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।
ঢাকা ডেস্ক 









