০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সন্ধ্যার মধ্যেই ঢাকাসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 88

আজ সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১১টি জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্ভাব্য আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন : নেত্রকোনায় মুদি দোকানদারকে গলা কেটে হত্যা

এদিকে, সর্বশেষ পাঁচ দিনের (১২০ ঘণ্টার) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সন্ধ্যার মধ্যেই ঢাকাসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা

সর্বশেষ আপডেট : ০৩:০০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫