১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চীন থেকে ২০টি জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 131

চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ সরকার জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালীকরণ এবং বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে এই যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেয়া হয়।

এই ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমানের জন্য প্রশিক্ষণ, সরঞ্জাম এবং অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ডলার, যা প্রায় ২৭,০৬০ কোটি টাকা।

চুক্তিটি সরাসরি চীন সরকারের সঙ্গে জি-টু-জি (G2G) পদ্ধতিতে করা হতে পারে এবং চলতি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। যুদ্ধবিমানের দাম পরিশোধ ২০৩৫-২০৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরে সম্পন্ন হবে।

প্রধান উপদেষ্টা কার্যালয় অনুযায়ী, প্রতিটি ফাইটার জেটের মূল্য প্রায় ৬ কোটি ডলার, অর্থাৎ ২০টি বিমানের মোট দাম দাঁড়ায় ১২০ কোটি ডলার। স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ, যন্ত্রপাতি ক্রয় ও পরিবহন খরচ মিলিয়ে ৮২ কোটি ডলার যোগ হবে। বীমা, ভ্যাট ও অন্যান্য খরচ মিলিয়ে মোট ব্যয় দাঁড়াবে ২২০ কোটি ডলার।

চুক্তি চূড়ান্ত করতে বিমানবাহিনীর প্রধানকে সভাপতি করে ১১ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ ও দরকষাকষির মাধ্যমে চূড়ান্ত মূল্য, পরিশোধের শর্তাবলী ও চুক্তিপত্র চূড়ান্ত করবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চীন থেকে ২০টি জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

সর্বশেষ আপডেট : ০১:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫