১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শ্রমিক নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:২২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 104

রাজধানীর কামরাঙ্গীরচরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. পারভেজ খাঁ (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে সজল (২২) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

রোববার (৬ অক্টোবর) রাতে কামরাঙ্গীরচরের হুজুরপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ বরিশালের বন্দর থানার কাউয়ার চর গ্রামের কাঞ্চন খাঁর ছেলে। তিনি কামরাঙ্গীরচরের হুজুরপাড়া এলাকায় থাকতেন।

সহকর্মীরা জানান, রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে হুজুরপাড়া ঘাটে জাহাজ থেকে সিমেন্ট নামিয়ে ট্রাকে তোলার কাজ করছিলেন পারভেজ, সজলসহ কয়েকজন শ্রমিক। এ সময় ট্রাকের পাশে থাকা স্থানীয় কিশোর গ্যাংয়ের শাকিব, জোবায়ের, তৌফিক, আরমানসহ পাঁচ–সাতজনের গায়ে ধুলা লাগলে তাদের সঙ্গে শ্রমিকদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে পারভেজ এগিয়ে গিয়ে বিষয়টি মীমাংসা করতে বলেন।

তখনই দুর্বৃত্তরা পারভেজের পেটে ছুরিকাঘাত করে। সজলের ঊরুতেও ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পারভেজ রোববার দিবাগত রাত দুইটার দিকে মারা যান। সজলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য পারভেজের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শ্রমিক নিহত

সর্বশেষ আপডেট : ০৮:২২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫