০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নৌকাবাইচ চলাকালে চলন্ত নৌকায় সংঘর্ষে আহত ১৭ জন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 140

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার সময় দুটি পানসি নৌকার বাইচালদের (বৈঠা চালনাকারী) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় উল্লাপাড়ার সোনতলা সেতু সংলগ্ন নদীপাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নৌকাবাইচ চলাকালে ‘নিউ একতা এক্সপ্রেস’ ও ‘নিউ শাড়ীর ভিটা এক্সপ্রেস’ নামের দুটি নৌকা পাশাপাশি চলে আসে। এক পর্যায়ে নৌকা দুটি একে অপরের সঙ্গে ধাক্কা খেলে উভয়পক্ষের বাইচালদের মধ্যে হাতাহাতি ও বৈঠা দিয়ে মারামারি শুরু হয়।

ঘটনায় দুই দলের অন্তত ১৭ জন আহত হন। আহতদের মধ্যে কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেসের বাইচাল সামছুল (২৮) উল্লাপাড়া কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। অপর নৌকার বাইচালদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ফরিদ, স্বপ্ন, মধুল ও রাজা।

আরও পড়ুন : দায়িত্ব নেওয়ার ২৬ দিনেই ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রতিযোগিতাটি আয়োজন করেছিলেন স্থানীয় আয়োজক কমিটি। আয়োজকদের একজন, উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সাধারণ সম্পাদক এস এম আল আমিন বলেন, “দুইটি পানসি পাশাপাশি চেপে যাওয়ায় বাইচালদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। পরে আমরা ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করি।”

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, নৌকাবাইচ চলাকালে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নৌকাবাইচ চলাকালে চলন্ত নৌকায় সংঘর্ষে আহত ১৭ জন

সর্বশেষ আপডেট : ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫