০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ওমরাহ পালনে নতুন নিয়ম, মানতে হবে ১০ শর্ত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 151

সৌদি আরব ওমরাহ যাত্রীদের জন্য বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল ও পরিবহন বুকিং পর্যন্ত সবকিছু এখন থেকে সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে। এর ফলে ভ্রমণ প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত, তবে শর্ত ভাঙলে কঠোর জরিমানার মুখে পড়তে হবে ওমরাহপ্রত্যাশীরা।

শুক্রবার (৩ অক্টোবর) গালফভিত্তিক পত্রিকা খালিজ টাইমস এ তথ্য প্রকাশ করে।

নতুন নিয়মগুলো হলো—

১. ভিসার সময় হোটেল বুকিং বাধ্যতামূলক

ভিসার জন্য আবেদন করার সময়ই অনুমোদিত হোটেল মাসার বা নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে বুক করতে হবে।

২. আত্মীয়ের বাসায় থাকলে আইডি প্রয়োজন

আত্মীয় বা পরিবারের সঙ্গে থাকার ক্ষেত্রে তাদের সৌদি আইডি ভিসার সঙ্গে যুক্ত করতে হবে। সময় পরিবর্তন হলে তা সিস্টেমে হালনাগাদ করতে হবে।

আরও পড়ুন : কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যুর অভিযোগ

৩. পর্যটক ভিসায় আর ওমরাহ নয়

ওমরাহর জন্য আলাদা ভিসা আবশ্যক। পর্যটক ভিসায় এ সুযোগ আর পাওয়া যাবে না।

৪. শুধু ওমরাহ ভিসায় অনুমতি

ওমরাহ যাত্রীদের নুসুক প্ল্যাটফর্মে নির্দিষ্ট ভিসার জন্য আবেদন করতে হবে।

৫. সফরসূচি পরিবর্তন করা যাবে না

ভিসার সঙ্গে জমা দেওয়া ভ্রমণসূচি পরে সংশোধন বা স্থগিত করা যাবে না। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে জরিমানা দিতে হবে।

৬. ভিসা অন অ্যারাইভাল সুবিধা সীমিত দেশের জন্য

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও শেনজেন ভিসাধারীরা শর্তসাপেক্ষে ভিসা অন অ্যারাইভাল পাবেন, তবে এর জন্য অন্তত একবার ওইসব দেশে ভ্রমণের প্রমাণ থাকতে হবে।

৭. বিমানবন্দরে বুকিং যাচাই

আগমনের পর কর্তৃপক্ষ হোটেল ও পরিবহন বুকিং মিলিয়ে দেখবে। ঘাটতি থাকলে জরিমানা বা যাত্রায় বাধা আসতে পারে।

৮. শুধু অনুমোদিত ট্যাক্সি ও পরিবহন ব্যবহার

রাস্তা থেকে ট্যাক্সি ভাড়া নেওয়া যাবে না। নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন বুক করতে হবে।

৯. হারামাইন ট্রেনে সময়সীমা

হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর আর চলাচল করে না। তাই এ সময়ের পর যাত্রার ক্ষেত্রে বিকল্প পরিবহন আগে থেকেই বুক করতে হবে।

১০. নিয়ম ভাঙলে কঠোর শাস্তি

যেকোনো নিয়ম ভঙ্গ করলে ওমরাহযাত্রী ও এজেন্ট উভয়ের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা আরোপ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ওমরাহ পালনে নতুন নিয়ম, মানতে হবে ১০ শর্ত

সর্বশেষ আপডেট : ০২:৫৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫