১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 102

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা নতুন করে আলোচনায়। শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ আত্মীয়–স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে গোপনে সম্পন্ন হয়েছে তার বাগদান অনুষ্ঠান। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, দীর্ঘদিনের আলোচিত প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেই আংটি বদল করেছেন তিনি।

সূত্র জানায়, আয়োজনটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। তাই এখন পর্যন্ত কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। ভক্তরা রাশমিকা ও বিজয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা শোনার অপেক্ষায় রয়েছেন।

আরও ‍পড়ুন : দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

শোবিজ অঙ্গনে গুঞ্জন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেন। যদিও বিয়ের নির্দিষ্ট তারিখ ও আনুষ্ঠানিক তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথমবার পর্দায় জুটি বেঁধেছিলেন রাশমিকা ও বিজয়। সেই থেকেই তাদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে ‘ডিয়ার কমরেড’ ছবিতে অভিনয়ের সময় তাদের ঘনিষ্ঠতা আরও বাড়ে। যদিও দু’জনের কেউই কখনো প্রকাশ্যে সম্পর্ক নিয়ে মন্তব্য করেননি, তবে বিভিন্ন সময় তাদের একসঙ্গে ছুটি কাটাতে বা রেস্তোরাঁয় দেখা যাওয়ায় আলোচনার ঝড় ওঠে ভক্তদের মধ্যে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা

সর্বশেষ আপডেট : ১১:২৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫