১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজায় ফের ত্রাণ পাঠাবে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 89

গাজাগামী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। ছবি : সংগৃহীত

গাজাবাসীর জন্য মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ কে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার পর আবারো গাজা উপত্যকায় নতুন করে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে এফএফসি জানায়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দু’টি নৌযান গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে গাজার উদ্দেশে রওনা দিয়েছে। পরে ৩০ সেপ্টেম্বর আরও ৯টি নৌযান যাত্রা শুরু করে। এগুলো শিগগিরই অগ্রবর্তী জাহাজগুলোর সঙ্গে যুক্ত হয়ে একত্রিত বহর হিসেবে এগোবে।

নতুন এই ১১টি বহরে রয়েছে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও ক্রু।

ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা ও সুমুদ নুসানতারা এই চারটি চারটি সংগঠনের জোট হলো এফএফসি যা ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বহুবার গাজায় ত্রাণ পাঠিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজায় ফের ত্রাণ পাঠাবে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন

সর্বশেষ আপডেট : ০৪:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫