১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বৃষ্টি কতদিন থাকবে যা জানালো আবহাওয়া অফিস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 168

ছবি : সংগৃহীত

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি এখন ভারতের ওড়িশা ও তৎসংলগ্ন অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করছে। ফলে ঘূর্ণিঝড় সৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও চলমান বৃষ্টি আরও ৮ থেকে ১০ দিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, বরিশাল অঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এছাড়া আগামী ৮ থেকে ১০ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এসময় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বৃষ্টি কতদিন থাকবে যা জানালো আবহাওয়া অফিস

সর্বশেষ আপডেট : ০২:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫