১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ যে দামে বিক্রি হবে সোনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 87

ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিপ্রতি ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং নতুন দর কার্যকর হয়েছে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে।

ফলে আজ শুক্রবার (৩ অক্টোবর) বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দামেই।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভালো মানের এক ভরি, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনা কিনতে খরচ করতে হবে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকায় বিক্রি হবে।

গত সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকায় বিক্রি হয়েছে।

সে হিসাবে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৪১৫ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ২৯৮ টাকা এবং ১৮ ক্যারেটে ১ হাজার ৯৭১ টাকা দাম বাড়বে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়বে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ যে দামে বিক্রি হবে সোনা

সর্বশেষ আপডেট : ০২:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫