০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড় নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 151

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকলেও এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৩০ কিলোমিটার, মোংলা থেকে ৭৩৫ কিলোমিটার এবং পায়রা থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। সিস্টেমটি ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

আরও পড়ুন : ৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে দেশের ৭ জেলার নিম্নাঞ্চল

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নচাপের কেন্দ্র থেকে ৪৮ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এতে সংশ্লিষ্ট এলাকায় সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, শুক্রবার (৩ অক্টোবর) সকালে গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। তিনি বলেন, সাধারণত বর্ষা মৌসুমে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ থাকে না। তবে নিম্নচাপের প্রভাবে দেশে বৃষ্টিপাত বাড়বে এবং তাপমাত্রা কিছুটা কমে গিয়ে গরমের অনুভূতি হ্রাস পেতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঘূর্ণিঝড় নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সর্বশেষ আপডেট : ০৩:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫