০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 104

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’। ছবি: সংগৃহীত

বাতাসের মানের স্কোর ১৭৪ নিয়ে বিশ্বব্যাপী বায়ুদূষণে আজ শীর্ষ তালিকায় রয়েছে পাকিস্তানের লাহোর। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ বায়ুদূষণে বিশ্বের শীর্ষ নগরীর মধ্যে ঢাকার অবস্থান ১৬তম স্থানে। ঢাকার বাতাসের মানের স্কোর ৮১। এই মান স্বাস্থ্যের জন্য ‘সহনীয়’ হিসেবে গণ্য করা হয়।

আইকিউএয়ারের তথ্য বলছে, দূষিত বাতাসের তালিকার শীর্ষ ২ নম্বরে আছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহা। শহরটির বাতাসের মানের স্কোর ১৫৮। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুদূষণে শীর্ষ ৩ নম্বরে আছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর কিনশাসা। ১৪৪ স্কোর নিয়ে শহরটির বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

সর্বশেষ আপডেট : ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫