০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ বিজয়া দশমী, দেবী বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 106

পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে দেবীর দশমী বিহিত পূজা দিয়ে শুরু হবে দিনব্যাপী আনুষ্ঠানিকতা। এরপর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই শারদ উৎসব।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দশমীর পূজা শুরু হবে সকাল ৯টা ৫৭ মিনিটে। দর্পণ বিসর্জনের পর দুপুর ১২টায় স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন থাকবে, যা প্রতিবছর বিজয়া দশমীতে নিয়মিতভাবে পালন করা হয়। বিকেল ৩টা থেকে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা।

এর আগে, রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা আনা হবে ঢাকেশ্বরী মন্দিরে। সেখান থেকে সম্মিলিতভাবে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এরপর বুড়িগঙ্গার বিসর্জন ঘাটে (ওয়াইজঘাট) প্রতিমা নিরঞ্জন হবে সন্ধ্যার মধ্যে। এ বছর দেবীর আগমন হয়েছিল গজে, আর গমন হচ্ছে দোলায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ বিজয়া দশমী, দেবী বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

সর্বশেষ আপডেট : ০৮:৫৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫