জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, মিয়ানমারের ভেতরেই কেবল রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব ।
মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
গ্রান্ডি বলেন, রাখাইনে বর্তমানে আরাকান আর্মির কিছু অঞ্চল দখলে থাকলেও রোহিঙ্গাদের জীবনযাত্রার মানে কোনও তফাৎ আসেনি; তাদের উপর গ্রেপ্তার-আটক হওয়ার ভীতি, স্বাস্থ্য ও শিক্ষায় সীমাবদ্ধতা, চলাচলে নিষেধাজ্ঞা, জোরপূর্বক শ্রম ইত্যাদি চলছেই। তিনি বলেন, রোহিঙ্গারা প্রতিদিনই বর্ণবাদী আচরণ ও আতঙ্কের শিকার।
গ্রান্ডি বৈশ্বিক সম্প্রদায়ের কাছে তহবিল, পুনর্বাসন, শিক্ষা ও শ্রমবাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, কেবল মানবিক সহায়তায় এই সংকট সমাধান হবে না। আমরা উদাসীনতার পথে চলতে পারি না; একটি জনগোষ্ঠীকে ধ্বংস হতে দিয়ে সমাধান আশা করা যায় না।’
ইউএনএইচসিআর প্রধান বলেন, মিয়ানমারের সাহসী পদক্ষেপ ছাড়া রোহিঙ্গাদের দুর্দশার অবসান হবে না। এই সংকটের উৎপত্তি মিয়ানমারে। আর সমাধানও সেখানেই।
ঢাকা ডেস্ক 









