০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 121

ছবি : সংগৃহীত

টানা ৪ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এর মধ্যে নির্বাহী আদেশে আগামী ১ অক্টোবর ছুটি থাকবে। বিজয়া দশমী উপলক্ষে বৃহস্পতিবার (২ অক্টোবর) একদিন ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে টানা ১২ দিন ছুটি পেয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে এই ছুটি শুরু হয়, যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত।

চলতি বছরের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর আরও পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি ৪ দিন এবং একদিন নির্বাহী আদেশের ছুটি। সাধারণ ছুটি রয়েছে, বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর)।

এ বছর চাকরিজীবীরা সবচেয়ে বড় ছুটি কাটিয়েছেন দুই ঈদে। এর মধ্যে ঈদুল ফিতরের ছুটি ছিল ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন।

আর ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি কাটান চাকরিজীবীরা। গত ৫-১৪ জুন পর্যন্ত টানা ছুটি কাটান চাকরিজীবীরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সর্বশেষ আপডেট : ০৩:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫