১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফের বাড়ল সোনার দাম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 121

ছবি : সংগৃহীত

দেশের বাজারে ফের সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪১৫ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিংকমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২৭ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

আরও পড়ুন : দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে

বাজুস জানিয়েছে, এই দামে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার মান ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬২৮ টাকায়। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।

প্রসঙ্গত, চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৯ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৪১ বার দাম বাড়ানো হয়েছে। আর দাম কমানো হয়েছে ১৮ বার।

অন্যদিকে ২০১৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, কমানো হয়েছিল ২৭ বার।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফের বাড়ল সোনার দাম

সর্বশেষ আপডেট : ১০:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫