০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তিন বস্তা মরা মুরগি দেওয়া হচ্ছিল হোটেলে, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 117

হোটেলে দেওয়ার জন্য মরা মুরগিগুলো পরিবহন করা হচ্ছিল। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে রেস্তোরাঁয় সরবরাহের নিয়ে যাওয়া হচ্ছিল ৩ বস্তা মরা মুরগি। কিন্তু পথিমধ্যে সেগুলো জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিপাড়া মোড় মরা মুরগিগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাদা প্লাস্টিকের তিনটি বস্তায় ভরে ভ্যানে করে গোপনে মরা মুরগিগুলো নেওয়া হচ্ছিল। এগুলো বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পরে ভ্যানসহ মুরগির বস্তাগুলো জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন (২৫) ও সিয়াম (১২)।

আরও পড়ুন : প্রায় অর্ধলাখ টাকায় বিক্রি হলো পদ্মার এক মাছ

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির চেষ্টা যেভাবেই হোক প্রতিহত করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তিন বস্তা মরা মুরগি দেওয়া হচ্ছিল হোটেলে, অতঃপর…

সর্বশেষ আপডেট : ১০:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫