সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন আপা।’ হাসিনার সঙ্গে নিজের একটি ছবি দিয়েছেন সাকিব।
এদিকে সাকিব আল হাসানের পোস্টের কিছুক্ষণ পর একটি পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লিখেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।’
ক্রীড়া উপদেষ্টার এই পোস্টের পর তার পাল্টা জবাবে আরেকটি পোস্ট করেছেন সাকিব। ফেসবুকে সাকিব লিখেছেন, ‘যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’
আসিফের এই পোস্টের কমেন্ট সেকশনে মন্তব্যকারীরা সাকিবের প্রতি ক্ষোভ জানিয়েছে।
ঢাকা ডেস্ক 









