১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯১ ফিলিস্তিনি নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 84

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর বিমান ও স্থল হামলায় একদিনে আরও ৯১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৪৮ জন গাজা সিটির বাসিন্দা, আর তাদের মধ্যে ছয়জন নিহত হন ত্রাণ সংগ্রহের সময়। খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমাবর্ষণ চালায় দখলদার বাহিনী। প্রায় প্রতিদিনই গড়ে ১০০ জনের মতো প্রাণ হারাচ্ছেন, তবুও থামছে না আগ্রাসন।

এর মধ্যে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ঘোষণা দিয়েছেন, সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় অভিযান বন্ধ করা হবে না। বরং তিনি হামলার তীব্রতা আরও বাড়ানোরও হুমকি দেন।

আরও পড়ুন : থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯, আহত অন্তত ৪০

অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন আট মুসলিম দেশের নেতারা। সেখানে ট্রাম্প তাঁদের কাছে ২১ দফা প্রস্তাব দেন। বৈঠক শেষে কয়েকজন মুসলিম নেতা জানান, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।

আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই বৈঠকে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করা হবে কি না, তা স্পষ্ট হওয়ার কথা। তবে জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহু ইতিমধ্যেই জানিয়েছেন, গাজায় ইসরাইলের হামলা চলবেই।

অন্যদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা সম্ভবত যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯১ ফিলিস্তিনি নিহত

সর্বশেষ আপডেট : ১০:৪৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫